পুবের কলম, ওয়েবডেস্ক: জনকল্যাণ ও সামাজিক ন্যায়বিচারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ আদিবাসী নেতা শিবু সোরেনকে মরণোত্তর ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করা হচ্ছে। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ২০২৬ সালের পদ্ম পুরস্কারের যে আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করেছে, সেখানেই তাঁর নাম ঘোষণা করা হয়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
১৯৪৪ সালে ঝাড়খণ্ডের রামগড় জেলায় জন্ম নেওয়া শিবু সোরেন, যাঁকে অনুগামীরা ভালোবেসে ‘গুরুজি’ বলে ডাকতেন, তিনি পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনে প্রধান ভূমিকা পালন করেছিলেন।
মহাজনদের হাতে বাবার মৃত্যুর পর থেকেই তিনি জল, জঙ্গল ও জমির অধিকার এবং শোষণের বিরুদ্ধে লড়াই শুরু করেন। চার দশক ধরে ঝাড়খণ্ড আন্দোলনের মুখ থাকা সোরেন তিনবার মুখ্যমন্ত্রী এবং আটবার দুমকার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন।আরও পড়ুন:
জেএমএম-এর দলের সাধারণ সম্পাদক বিনোদ পাণ্ডে বলেন, "গুরুজি ছিলেন মাটির আসল সন্তান। তিনি প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তাঁর এই লড়াই ভারতের সামাজিক ন্যায়বিচারের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়।"