পুবের কলম ওয়েবডেস্ক: আমেদাবাদ বিমানবন্দর থেকে টেক-অফের পরই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৭১৷ বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে ২৪২ জন যাত্রী ছিলেন৷ ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায়৷ গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়৷
আরও পড়ুন:
শেষ খবর অনুযায়ী, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু হয়। মর্মান্তিক বিমান দুর্ঘটনা নিয়ে এবার প্রধানমন্ত্রী মোদিকে দুষলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। বিমান দুর্ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডুর পদত্যাগ দাবি করেছেন তিনি।
আরও পড়ুন:
ঐতিহাসিক এক ট্রেন দুর্ঘটনার কথা উল্লেখ করে সুব্রহ্মণ্যম স্মরণ করিয়ে দেন, ১৯৫০-এর দশকে ট্রেন লাইনচ্যুত হওয়ার পরে লাল বাহাদুর শাস্ত্রী পদত্যাগ করেছিলেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "একই নৈতিকতার ভিত্তিতে আমি প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী নাইডুর পদত্যাগ দাবি করছি। যাতে অবাধ ও নিরপেক্ষ ভাবে তদন্ত হয়।"