পুবের কলম, ওয়েবডেস্ক: প্রশিক্ষণ উড়ানের সময় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি সুখোই–৩০ যুদ্ধবিমান। এই দুর্ঘটনায় শহিদ হয়েছেন দুই বায়ুসেনা আধিকারিক— আঞ্জু এবং পূর্ভেস দুর্গাকার। তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে Indian Air Force এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
উল্লেখ্য, সুখোই–৩০ একটি অত্যন্ত শক্তিশালী, দুই ইঞ্জিনবিশিষ্ট যুদ্ধবিমান, যার আসনসংখ্যা দুই।
রাশিয়ার Sukhoi সংস্থার তৈরি এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নির্ভুল আঘাত হানতে সক্ষম। উন্নত রাডার ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা সমৃদ্ধ এই বিমান শক্তিশালী BrahMos সহ একাধিক আধুনিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। শব্দের গতির দ্বিগুণ গতিতে উড়তে সক্ষম হওয়ায় এটি বায়ুসেনার অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে বিবেচিত। তবে অতীতেও একাধিকবার দুর্ঘটনার মুখে পড়েছে সুখোই–৩০। অসমের এই ঘটনাকেও তেমনই একটি দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। ঘটনাটির কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বায়ুসেনা।