পু‌বের কলম প্রতি‌বেদক: সরকা‌রি অথবা সরকার অনু‌মো‌দিত স্কু‌লের শিক্ষকরা নি‌য়োগ লেটার পে‌লেও চাক‌রির কনফারমেশন‌ে তিন মা‌সের বে‌শি সময় লা‌গে। কিন্তু বহু স্কু‌লের‌ শিক্ষক‌দের নি‌য়োগ প্রায় ১ বছর বা তার‌ বে‌শি হ‌তে চলল। কিন্তু ‌নি‌য়ো‌গের কনফার‌মেশন পান‌নি বহু শিক্ষক। আর এই কনফার‌মেশনের ঢি‌লে‌মি‌কে জেলা স্কুল প‌রিদর্শক‌ অথবা‌ ডিআইদের দা‌য়ি করল প‌শ্চিমবঙ্গ মধ‌্যশিক্ষা পর্ষদ। তাই সমস্ত শিক্ষক‌দের চাক‌রির কনফার‌মেশ‌নের জন‌্য জেলা স্কুল প‌রিদর্শক‌দের দ্রুত তথ‌্য পাঠা‌নোর নি‌র্দেশ দিল পর্ষদ।