পুবের কলম, ওয়েবডেস্ক: সরকারি কর্মচারীদের ডিএ মিছিলকে ঘিরে রাস্তায় যানজটের কবলে নিত্যযাত্রীরা। হাজরা সরকারি কর্মচারীদের জমায়েত হয়েছে। বিভিন্ন জেলা থেকে দলে দলে সরকারি কর্মচারীরা এই মিছিলে এসে যোগদান করেছেন। মহিলা-পুরুষ মিলিয়ে জনজোয়ারে পরিণত হয়েছে এই মিছিল।
হাজরা মোড় থেকে এই মিছিল শুরু করবে সংগ্রামী যৌথ মঞ্চ। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্ব দিয়ে এই মিছিল যাবে। শাসকদলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি 'শান্তিনিকেতনে'র কাছে পৌঁছে যাবে এই মিছিল।আরও পড়ুন:
ডিএ আন্দোলনকারীদের মিছিল ঘিরে তৎপর কলকাতা পুলিশ।
এই আবহে আজ সকাল থেকেই হাজরা মোড়ে মোতায়েন থাকবে বিশাল সংখ্যক পুলিশকর্মী। এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবে ডিসি পদমর্যাদার বহু অফিসার। আজ ডিএ আন্দোলনের ১০০তম দিন। এই উপলক্ষেই আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে কলকাতার বুকে মহামিছিলের ডাক দিয়েছেন সরকারি কর্মীরা।