পুবের কলম ওয়েবডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা রাজধানীতে। দ্রুত গতিতে আসা গাড়ি পিষে দিল রাস্তায় দাঁড়িয়ে থাকা ৮ জনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জনের। গুরুতর আহত হয়েছে আরও ৬ জন। আহতদের মধ্যে শিশুও রয়েছে।
বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির মালাই মন্দির এলাকায়। পুলিশ সূত্রে খবর, এদিন অত্যন্ত দ্রুত গতিতে আসছিল গাড়িটি। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়ির চালক।আরও পড়ুন:
কয়েকজন পথচারী সহ পরপর ২টি গাড়ি এবং ৩ টি দোকানে ধাক্কা মারে সেটি। ঘটনায় গুরুতর আহত হন ৮ জন।
তাঁদের মধ্যে একাধিক শিশুও আছে। এই দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের শনাক্ত করা হয়েছে। মৃতেরা হলেন, মুন্না এবং সমীর। বুধবার রাত ৭.৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে।আরও পড়ুন:
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় বসন্ত বিহার থানার পুলিশ।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মুন্না এবং সমীর নামে দু’জনের। বাকিরা এইমসের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, আহতরা দিল্লির শিবা ক্যাম্প, বসন্ত বিহার, একতা বিহার এবং আরকে পুরমের বাসিন্দা।আরও পড়ুন:
ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এ ধারায় একটি মামলা রুজু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চালককে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে বসন্ত বিহার থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, গাড়িটির গতি অত্যধিক থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তার জেরেই এই দুর্ঘটনা।