শুভজিৎ দেবনাথ, গয়েরকাটা: পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ডাম্পারের চালক।অল্পের জন্য প্রাণে বাঁচলেন মোটরবাইক চালক।বাইক আরোহীকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনা দাবি ট্রাক চালকের।অন্যদিকে, আড়াআড়ি করে ট্রাফিক পুলিশের বসানো গার্ডরেলকেই দুর্ঘটনার জন্য দায়ী করছেন এলাকাবাসী।সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে গয়েরকাটা থেকে বীরপাড়া গামী এশিয়ান হাইওয়ে ৪৮ এর উপর আম্বাডিপা এলাকায় ।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে খবর,বীরপাড়া দিক থেকে আসা ডাম্পারের সাথে উল্টো দিক থেকে আসা লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে আহত হন ডাম্পারের চালক।
আরও পড়ুন:
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় রাস্তার উপর পুলিশের তরফ থেকে আড়াআড়ি ভাবে বেশ কয়েকটি গার্ডরেল বসানো হয়েছে। সেই গাফেল কে পাস কাটাতে গিয়েই দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষের কবলে পড়ে। তাদের অভিযোগ এরকম একটি রাস্তার ওপর এইভাবে গার্ডডেল বসানো কখনোই উচিত নয়।
মাঝে মধ্যেই এভাবে দুর্ঘটনা ঘটছে।আরও পড়ুন:
দুর্ঘটনা পর ঘটনাস্থলে আসেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বানারহাট থানার ট্রাফিক পুলিশ, তাদেরকে ঘিরে ক্ষোভের কথা জানান স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন:
যদিও পুলিশের তরফ থেকে যেটা জানা গিয়েছে ওই এলাকাটি দুর্ঘটনার প্রবন হওয়ার জন্যই সেখানে দুর্ঘটনা কম করতেই গার্ডরেল বসানো হয়েছে। আহত ব্যক্তিকে বীরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।র্ঘটনা থেকে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যান চলাচল ব্যাহত থাকে। পরবর্তীতে বানারহাট থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটোকে সরিয়ে নিলে যান চলাচল ফের একবার স্বাভাবিক হয়।