পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিম সিংভূম জেলায় একটি বুনো হাতির তাণ্ডবে প্রাণহানির ঘটনায় "হাতির জরুরি অবস্থা" ঘোষণা করেছে ঝাড়খণ্ড সরকার। পালছুট হয়ে অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠা এই হাতিটি এ পর্যন্ত অন্তত ২২ জনকে পিষে মেরেছে এবং প্রতিদিন প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে বিচরণ করছে। হাতিটিকে শনাক্ত করতে ও কবজা করতে বন বিভাগ ১০০-রও বেশি কর্মী মোতায়েন করেছে। তিনবার হাতিটিকে ঘুমপাড়ানি গুলি করার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
প্রশাসন সূত্রে খবর, হাতির এই তাণ্ডব কেবল একটি জেলাতেই সীমাবদ্ধ নেই। রামগড় ও বোকারো জেলাতেও সাম্প্রতিক মাসগুলোতে ঘরবাড়ি ও ফসল নষ্টের পাশাপাশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া হাজারীবাগের টাটিঝরিয়া, চালকুশা এবং বরকাঠার মতো এলাকায় আতঙ্ক চরমে। দুমকা, জামতাড়া ও গিরিডি সহ সাঁওতাল পরগনা অঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পালামু, চাতরা ও সরাইকেলা-খরসাওয়ান এলাকায় হাতির বিচরণ বেড়ে যাওয়ায় অনেক গ্রামবাসী ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন।