পুবের কলম, ওয়েবডেস্ক: রাখি বন্ধন উদযাপন করে বাড়ি ফেরার পথেই গণধর্ষণের শিকার দুই বোন। দশজন যুবকের একটি দল তাঁদের ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষিতা দুই বোনের সঙ্গে এক ব্যক্তি ছিলেন, তাকেও মারাত্মক শারীরিক নির্যাতন করা হয়। ঘটনাটি ছত্তিশগড়ের রায়পুর এলাকার।
পুলিশ জানিয়েছেন, দুই বোন সহ ওই ব্যক্তি বাড়ি ফেরার সময় তাঁদের পথ আটকায়। তিনজন যুবক প্রথমে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ। পরে বাকি বন্ধুকে ডাকা হলে তাঁরা সাতজন মোটর বাইকে করে ঘটনাস্থলে পৌঁছায়। দুই বোনের সাথে থাকা ওই ব্যক্তিকে শারীরিক নির্যাতন করা হয়।
তারপরই দশজন যুবকের দল দুই বোনকে প্রধান সড়ক থেকে তুলে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।আরও পড়ুন:
এই ঘটনার প্রধান অভিযুক্ত স্থানীয় বিজেপি নেতার ছেলে সহ দশজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপি নেতা লক্ষ্মী নারায়ণ সিংয়ের ছেলে পুনম ঠাকুরের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে। সম্প্রতি জামিনে মুক্তি হয়ে বাইরে ছিল সে।