আইভি আদক, হাওড়া: ছট পুজো উপলক্ষে রবিবার দুপুরে হাওড়ার ৫টি ঘাটের ছট পুজো অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে রামকৃষ্ণপুর ঘাট থেকে মন্ত্রী অরূপ রায় লঞ্চে চেপে গঙ্গার বিভিন্ন ঘাট পরিদর্শন করেন। এদিন মন্ত্রী অরূপ রায় বলেন, 'আমরা প্রতি বছর পায়ে হেঁটে বিভিন্ন ঘাট পরিদর্শন করি। টোপিওয়ালা ঘাট, শিবপুর ঘাট, বিচালি ঘাট, রামকৃষ্ণপুর ঘাট, তেলকল ঘাট সহ সব ঘাট পরিদর্শন করেছি।
মুলত গঙ্গার ঘাটে ছট পুজোর সময় কোনও অসুবিধা আছে কিনা তা দেখার জন্য লঞ্চে ঘুরছি। আমরা ইতিমধ্যে সব ঘাট ঘুরেছি।আরও পড়ুন:
তিনি আরও বলেন, 'কয়েকটি ঘাটের সংস্কারের প্রয়োজন ছিল। সেগুলো সেচ দপ্তরকে দিয়ে সংস্কার করানো হয়েছে।
যত দিন বাড়ছে ছটপুজোয় মানুষের সমাগম বেশি হচ্ছে। আগে ছুটি ছিলনা। এখন রাজ্য সরকার ছুটি ঘোষণা করায় ছটপুজো আরও বেশি জনপ্রিয় হয়েছে। এই ছটপুজোয় মানুষ যাতে সামিল হতে পারে জনপ্রতিনিধি হিসেবে সেটা দেখা আমাদের কর্তব্য। কোন অসুবিধা হলে আমাদের স্বেচ্ছাসেবকেরা প্রস্তুত আছে। শান্তিপুর্ণ এবং সফলভাবে যাতে পুজো সম্পন্ন করতে পারে সেইজন্য জেলা প্রশাসন, পুলিশ, হাওড়া পুরনিগম প্রস্তুত আছে।'