পুবের কলম প্রতিবেদক: মঙ্গলবার ওবিসি শংসাপত্র বিষয়ক মামলার শুনানি নিয়ে আবেদন রাখেন রাজ্যের আইনজীবী। জানা গেছে, সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র বাতিলের শুনানি হবে আগামী ৫ নভেম্বর। এদিন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল মামলাটি চলতি সপ্তাহে শুনানির জন্য প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দৃষ্টি আর্কষণ করেন। প্রধান বিচারপতি জানান, ‘নভেম্বরের ৫ তারিখ মামলাটির শুনানি হবে’।
২০১০ সালের ৯ ডিসেম্বরের পর থেকে ইস্যু করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে কলকাতা হাইকোর্ট এর ডিভিশন বেঞ্চ। সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১০ সালের ৯ ডিসেম্বরের পর থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যের দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। এই রায়ে বাতিল হয়ে যায় কয়েক লক্ষ ওবিসি শংসাপত্র। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা এই রায় ঘোষণা করেন। তারপরই রাজ্য এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানায়। সেইমত মামলাও করা হয় শীর্ষ আদালতে। তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আবেদন জানায় রাজ্য। তবে সেই মামলার নিষ্পত্তি হয়নি। এর মাঝেই অবসর নেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হন বিচারপতি গাভাই। এবার তাঁর বেঞ্চে মামলা শোনার আর্জি জানান বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। রাজ্যের আইনজীবী বলেন, ‘চলতি সপ্তাহেই মামলাটির শুনানি করা হোক’। তবে চলতি সপ্তাহ নয়, নভেম্বর মাসের ৫ তারিখ মামলার শুনানি হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গাভাই।সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র মামলার শুনানি ৫ নভেম্বর
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৫, ১৫:২২
আরও খবর
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ: সুরক্ষা চেয়ে সুপ্রিম কোর্টে যন্তর মন্তরের স্বেচ্ছাসেবক জুনেদ মালিক
দাম্পত্য বিরোধে প্রতিশোধ নিতে শ্বশুরবাড়ির আত্মীয়দের টেনে আনে: পকসো মামলা খারিজ করে মন্তব্য সুপ্রিম কোর্টের
ছাত্র বিক্ষোভে পুলিশের অতিসক্রিয়তা নিয়ে কড়া সুপ্রিম কোর্ট, 'শান্তিপূর্ণ আন্দোলন মৌলিক অধিকার', মন্তব্য প্রধান বিচারপতির
‘ককরোচ’ বিক্ষোভের জেরে দিল্লিতে মেট্রো বিভ্রাট, সুপ্রিম কোর্টের আইনজীবীদের যাতায়াত নিয়ে সরব প্রধান বিচারপতি
‘ককরোচ’ বিক্ষোভের জেরে দিল্লিতে মেট্রো বিভ্রাট, সুপ্রিম কোর্টের আইনজীবীদের যাতায়াত নিয়ে সরব প্রধান বিচারপতি
এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় তদন্ত শেষ হতে লাগবে আরও ছ’সপ্তাহ, সুপ্রিম কোর্টকে জানাল এএআইবি
এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় তদন্ত শেষ হতে লাগবে আরও ছ’সপ্তাহ, সুপ্রিম কোর্টকে জানাল এএআইবি
সুপ্রিম এজলাসে প্রধান বিচারপতিকে গালিগালাজ: গ্রেফতার লখনউ বিশ্ববিদ্যালয়ের আইন ছাত্র প্রতাপ সিং
সুপ্রিম এজলাসে প্রধান বিচারপতিকে গালিগালাজ: গ্রেফতার লখনউ বিশ্ববিদ্যালয়ের আইন ছাত্র প্রতাপ সিং
মহারাষ্ট্রের পঞ্চায়েত ভোটে ‘দুই-সন্তান নীতি’ অপ্রয়োজনীয়, কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
মহারাষ্ট্রের পঞ্চায়েত ভোটে ‘দুই-সন্তান নীতি’ অপ্রয়োজনীয়, কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার করে নিল রাজ্য
সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার করে নিল রাজ্য
"প্রক্রিয়াটি ন্যায্য হওয়া উচিত": অসমে 'বিদেশি' তকমা পাওয়া ২৭ জনকে স্বস্তি দিয়ে জানাল সুপ্রিম কোর্ট
"প্রক্রিয়াটি ন্যায্য হওয়া উচিত": অসমে 'বিদেশি' তকমা পাওয়া ২৭ জনকে স্বস্তি দিয়ে জানাল সুপ্রিম কোর্ট
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩