পুবের কলম ওয়েবডেস্কঃ মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল মুর্শিদাবাদ। ব্রজাঘাতে নিহত হল দুই বালক। গোটা ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন জায়গায় রবিবার বিকেল থেকেই শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাত। সন্ধ্যা নাগাদ সুতি থানার কাশিম নগর এলাকায় বাজ পড়ে মৃত্যু হল দুই বালকের।

এই খবরে   রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ সুতি থানার কাশিম নগর এলাকায়। মৃত ওই দুই বালক এর নাম মাসুদ শেখ বয়স (১১)  এবং আকাশ শেখ বয়স (১০) বছর।

[caption id="attachment_40709" align="aligncenter" width="363"] মৃত বালক মাসুদ সেখ[/caption]

দুজনেরই বাড়ি সুতি থানার কাশিম নগর এলাকায়। মৃত বালক মাসুদের মা নাসিমা বিবি জানান বৃষ্টির সময় "আমার ছেলেকে আমি বারণ করেছিলাম বাড়ি থেকে বেরোতে, আমার কথা কর্ণপাত না করেই বন্ধুদের সঙ্গে আম আম কুড়াতে ছুটে যায় মাসুদ, তার কিছুক্ষন পরেই খবর আসে বজ্রাঘাতে মাসুদ ও তার বন্ধু মারা গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ। এলাকার  দুই বালক এর মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে