১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন হাওড়ার মাকড়দহে খুন তরুণী,  তদন্তে ডোমজুড় থানার পুলিশ

আইভি আদক, হাওড়া:  বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন হাওড়ার মাকড়দহে খুন হলেন এক তরুণী। ঘটনার তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিশ। বন্ধুর বাড়ি থেকে সাইকেল নিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে খুন হন ওই তরুণী। রবিবার ঘটনাটি ঘটে হাওড়ার ডোমজুড়ের মাকড়দহ ঝালোয়ার বেড় এলাকায়। নির্জন এলাকায় রক্তাক্ত অবস্থায় তাঁর দেহটি পড়েছিল। মাথার একপাশ রক্তে ভেসে যাচ্ছিল। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃত অনুশ্রী হাজরার বাড়ি মাকড়দহের সলপ ডাঁসী এলাকায়।

গত ২০২২ সালে অনুশ্রীর সঙ্গে একই এলাকার চন্দন মাজি নামের এক যুবকের বিয়ে হয়েছিল। কিন্তু শ্বশুরবাড়িতে নির্যাতনের কারণে অনুশ্রী চলতি বছরের গত এপ্রিল মাসে পাকাপাকিভাবে বাপের বাড়িতে চলে আসেন। এরপর থেকেই কোর্টে ডিভোর্সের মামলা চলছিল। বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন খুন হন অনুশ্রী। মৃতার পরিবার এই খুনের ঘটনায় স্বামীর বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

নাইজেরিয়ায় ২০০ মার্কিন সেনা মোতায়েন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন হাওড়ার মাকড়দহে খুন তরুণী,  তদন্তে ডোমজুড় থানার পুলিশ

আপডেট : ২৮ অগাস্ট ২০২৩, সোমবার