পুবের কলম ওয়েব ডেস্ক: পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় প্রকাশিত মাধ্যমিকের ফল। রাজ্য সরকার -সহ মাধ্যমিকে যুক্ত সমস্ত দফতরের কর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে মাধ্যমিকের ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
জানালেন, এবছরের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৪২ হাজার ৩২১ ছিল। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন। পাশের হার ৮৬.১৫ শতাংশ। যা গতবারের তুলনায় সামান্য কম। পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর।
আরও পড়ুন:
৬৯০ পেয়ে তৃতীয় স্থানে তিনজন
আরও পড়ুন:
সারভার ইমতিয়াজ, সৌম্যজিৎ মল্লিক, অর্ক মণ্ডল ৬৯০ পয়ে একসঙ্গে তৃতীয় হয়েছেন এবারের মাধ্যমিকে।
আরও পড়ুন:
মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় রিফত এবং শুভম
আরও পড়ুন:
যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে রিফত হাসান সরকার এবং শুভম পাল। তাঁরা পেয়েছেন ৬৯১ নম্বর।
আরও পড়ুন:
এবারের মাধ্যমিকে প্রথমস্থানে কে ?
আরও পড়ুন:
এবারের মাধ্যমিকে প্রথম হয়েছেন কাটোয়ার দূর্গাকাশি চৌধুরানি স্কুলের দেবদত্তা মাঝিঁ। তিনি ৬৯৭ পেয়েছেন।
আরও পড়ুন:
প্রথম দশে ১১৮ জন
আরও পড়ুন:
প্রথম দশে ১১৮ জন। মালদা থেকে সর্বোচ্চ সংখ্যক পড়ুয়া মেধাতালিকায় আছেন। এবারের মাধ্যমিকে পাশের হার ৮৬.১৫ শতাংশ। ১৩.৩৭ শতাংশ পরীক্ষার্থী পেয়েছেন ৬০ শতাংশ বা তার বেশি।