পুবের কলম প্রতিবেদক: প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফল। পাশের হার ৯৪ শতাংশের বেশি। ছাত্রদের তুলনায় পাশের হারে এগিয়ে ছাত্রীরা। মেধা তালিকায় স্থান প্রথম স্থানে লক্ষ্মীপথ সিঙ্ঘানিয়া।
৫০০ এর মধ্যে প্রাপ্ত নম্বর ৪৯৯।আরও পড়ুন:
এছাড়া কলকাতার সাউথ পয়েন্ট তানভি আগরওয়াল, ইশিতা ভট্টাচার্য, অন্যতমা ভট্টাচার্য ৯৯.৪ শতাংশ নম্বর পেয়ে নজর কেড়েছে।
আরও পড়ুন:
২০২২-এর সিবিএসই-এর দশম শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে। পাশের হার ৯৪.৪০ শতাংশ।
ছাত্রদের তুলনায় ১.৪১ শতাংশ বেশি ছাত্রী পরীক্ষায় পাশ করেছেন। ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৬৪ হাজার ৯০৮ জন। দু'লক্ষ ৩৬ হাজারেরও বেশি পড়ুয়া ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন।আরও পড়ুন:
সিবিএসই'র cbse.gov.in এই সহ অন্যান্য ওয়েবসাইটে ফল জানা যাচ্ছে।
সে ক্ষেত্রে পড়ুয়াদের দিতে হবে রোল নম্বর এবং স্কুলের নম্বর।আরও পড়ুন:
এ বারের সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার জন্য ২১ লক্ষ ০৯ হাজার ২০৮ জন রেজিস্টার করেছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ২০ লক্ষ ৯৩ হাজার ৯৭৮ জন। পাশ করেছেন ১৯ লক্ষ ৭৬ হাজার ৬৬৮ জন। পাশের হার ৯৪.৪০ শতাংশ। ছাত্রদের তুলনায় ১.৪১ শতাংশ বেশি ছাত্রী পরীক্ষায় পাশ করেছেন।
আরও পড়ুন: