আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: বিনামূল্যে মিলবে পেটভরা খাবার, তবে শর্ত একটাই দিনে কমপক্ষে একটা ভালো কাজ করতে হবে। বাংলাদেশে সাড়া ফেলেছে ভালো কাজের হোটেল।
আরও পড়ুন:
‘ভালো কাজের হোটেল’ শিরোনামে ক্ষুধার্ত মানুষদের কাছে প্রতিদিন একবেলার খাবার পৌঁছে দিচ্ছেন ইয়ুথ ফর বাংলাদেশ নামের স্বেচ্ছাসেবী একটি সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
আরও পড়ুন:
ঢাকা রেলস্টেশনের মূল ফটকের ফুটপাত ধরে দক্ষিণ কমলাপুরের দিকে যেতে আইসিডি গেটের একটু আগে সাদা রং করা দেওয়ালে লাল কালিতে বড় বড় করে লেখা আছে, ‘ভালো কাজের হোটেল, এখানে খেতে টাকা লাগবে না, যে-কোনো একটি ভালো কাজ করলেই হবে।
’আরও পড়ুন:
সপ্তাহে সাতদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ভালো কাজের হোটেলটির কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা। প্রতিদিন প্রায় তিনশ মানুষ খাবার খেয়ে থাকেন, ফুটপাতে এক থেকে ষাট পর্যন্ত সিরিয়াল নম্বর দিয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আসন বিন্যাস করা হয়েছে। একসঙ্গে বসে সর্বোচ্চ ষাটজন খাবার খেতে পারেন। খাবারের মেন্যুতে থাকছে, সপ্তাহে তিনদিন ডিম-খিচুড়ি, তিনদিন ডিম-ভাত-সবজি, শুক্রবারে থাকে মুরগির তেহারি কিংবা বিরিয়ানি। তবে কখনো কখনো শনিবারে ভাতের সঙ্গে মুরগিমাংস যুক্ত হয়।
আরও পড়ুন: