পুবের কলম ওয়েব ডেস্ক: কাতারের মধ্যস্থতায় ৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরাইল। দেড় মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর অবশেষে শুক্রবার থেকে যুদ্ধবিরতি জারি হয়েছে। কাতারের বিদেশমন্ত্রকের মুখপাত্র যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন। হামাসও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন:
হামাসের সেনা শাখা আল-কাসাম ব্রিগেডস জানিয়েছে, ইসরাইলের সঙ্গে শুক্রবার সকাল থেকে পরবর্তী ৪ দিন তারা কোনও ধরনের যুদ্ধ করবে না। কাসাম ব্রিগেডস আরও জানায়, যুদ্ধবিরতির এই চারদিনে গাজায় ৮০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে। তবে সেগুলো একসঙ্গে আসবে না। প্রতিদিন ২০০টি ট্রাক ত্রাণ নিয়ে আসবে।
এ ছাড়া যুদ্ধবিরতির সময় প্রতিদিন ৪ ট্রাক জ্বালানিও গাজায় আসবে। ইসরাইলিদের অব্যাহত বিমান হামলায় গাজার সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। ফলে এ যুদ্ধবিরতি তাদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে আসবে।আরও পড়ুন:
চারদিনের এ যুদ্ধবিরতি চলার সময় হামাস গাজা থেকে ৫০ ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে। এর বদলে ইসরাইল ১৫০ ফিলিস্তিনিকে তাদের কারাগার থেকে মুক্ত করবে। ফিলিস্তিনি বন্দিদের মুক্তি অপেক্ষায় পথ চেয়ে রয়েছেন বহু মানুষ।