পুবের কলম ওয়েব ডেস্ক: আফ্রিকার দেশ উগান্ডায় ৭০ বছর বয়সে জমজ সন্তানের জন্ম দিলেন এক নারী। চিকিৎসকরা জানিয়েছেন, এই বয়সে সন্তান জন্ম দেওয়াই অস্বাভাবিক, সেখানে আবার জমজ সন্তানের জন্ম দেওয়া একটি অলৌকিক ঘটনা।
আরও পড়ুন:
বুধবার সাফিনা নামুকাওয়ে নামের এ নারী রাজধানী কাম্পালার একটি হাসপাতালে ফুটফুটে দু’টি শিশুর জন্ম দেন। এরপর উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। গর্ভকালীন সময়ে এই হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি।
আরও পড়ুন:
গর্ভাবস্থায় সাফিনাকে চিকিৎসা ও পরামর্শ দিয়েছেন ডাক্তার এডওয়ার্ড তামালে সালি। তিনি বলেছেন, ‘এটি একটি অসাধারণ অর্জন। ৭০ বছর বয়সে আফ্রিকার সবচেয়ে বৃদ্ধ মায়ের দুই সন্তানের জন্ম দেওয়া। সত্যিই অসাধারণ।’ তিনি জানিয়েছেন, ‘মা ও দুই শিশু সবাই ভালো ও সুস্থ আছে।
সদ্যই জন্ম নেওয়া জমজ শিশুদের একটি ছেলে ও অপরটি মেয়ে।’ বৃদ্ধ বয়সে সন্তান জন্ম দিয়ে সাফিনা উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘এ মুহূর্তে আমার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। ৭০ বছর বয়স হওয়ায় আমাকে দুর্বল বলা হয়েছিল। কিন্তু দেখুন অলৌকিক ঘটনা। জমজ শিশু।’ সাফিনা জানিয়েছেন, ২০২০ সালে প্রথম একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এর আগে সন্তান জন্ম দিতে না পারায় তাকে ‘অভিশপ্ত’ হিসেবেও কটাক্ষ করা হয়েছে।আরও পড়ুন:
তিনি জানিয়েছেন, তার প্রথম স্বামী ১৯৯২ সালে মারা যান। ওই সময় তার কোনও সন্তান ছিল না। বর্তমান স্বামীর সঙ্গে তিনি ১৯৯৬ সাল থেকে থাকছেন। তবে তার স্বামী এখনও জমজ সন্তানকে দেখতে আসেননি। শুধু এ কারণেই নারাজ তিনি।
আরও পড়ুন: