পুবের কলম,ওয়েবডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর জ্যাকসন হাইটস এলাকার ৭৩ স্ট্রিটের নাম বদলে ফেলা হয়েছে। এখন থেকে সড়কটি ‘বাংলাদেশ স্ট্রিট’ নামে পরিচিত হবে। রবিবার এই সড়কের নতুন নাম রাখা হয়। সড়কটির নতুন নামকরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কয়েকশ অভিবাসী বাংলাদেশি যোগ দেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন কুইন্স বরোর ২৫ ডিস্ট্রিক্ট কাউন্সিল মেম্বার ও নিউইয়র্ক শহরের সড়ক নামকরণ কমিটির চেয়ারম্যান শেখর কৃষ্ণান।আরও পড়ুন:
উদ্বোধনী অনুষ্ঠানে শেখর কৃষ্ণান বলেন, ‘বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে বাংলাদেশিরা কতটা ত্যাগ স্বীকার ও সংগ্রাম করেছে, তা আমরা জানি। বাংলাদেশ এমন একটি দেশ, যারা নিজেদের ভাষার জন্য সংগ্রাম করেছে। নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও ভাষাকে কেন্দ্র করে বাংলাদেশিরা আমেরিকাতেও এক বিশাল জনসমাজ গড়ে তুলেছে।
আরও পড়ুন:
জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটকে বাংলাদেশ স্ট্রিট করার প্রস্তাব আসে ২০২১ সালের সিটি কাউন্সিল নির্বাচনের সময়।
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান এক মেলায় প্রথম এ দাবি তোলেন। এর আগে নিউইয়র্কে বাংলাদেশি,অধ্যুষিত জ্যামাইকায় একটি সড়কের নাম ‘বাংলাদেশ অ্যাভিনিউ’ রাখা হয়েছে। ব্রঙ্কসের স্টালিং অ্যাভিনিউয়ের নাম বদলে রাখা হয়েছে ‘বাংলা বাজার অ্যাভিনিউ’।আরও পড়ুন:
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান বলেন, ‘নিউইয়র্ক শহরের একটি সড়কের নাম বাংলাদেশের নামে, ভাবতেই গর্ব হয়। আমাদের পূর্বপুরুষেরা বাংলাদেশ স্বাধীন করেছেন। আর আমরা নতুন প্রজন্ম বিশ্বের বুকে সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।’