পুবের কলম ওয়েব ডেস্ক: যিনি বলেছিলেন, তিনি সত্যই বলেছিলেন।ভোট সত্যিই বড় বালাই।এতদিন একে অপরের নাম শুনে তেলে বেগুনে জ্বলে উঠতেন রাজস্থান কংগ্রেসের দুই ভিভিআইপি নেতা অশোক গেহলট ও শচীন পাইলট। গেহলট–পাইলট দ্বন্দ্বকে এতদিন কাজেও লাগিয়েছে বিজেপি।
কিন্তু ভোটমুখী রাজস্থানে শুক্রবার বন্ধুত্বের ফুল ফোটালেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এতদিন একে অপরকে দূর্ণীতিপরায়ন বলে ডাকলেও এখন রাজস্থানে কংগ্রেসকে জেতাতে মরিয়া দুজনেই। শুক্রবার শচীন পাইলটের তৈরি করা ভোট প্রার্থনার একটি ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেন অশোক গেহলট।ক্যাপশনে শচীন পাইলটকে 'যুব নেতা' বলে ডেকেছেন গেহলট।আরও পড়ুন:
এর আগে গেহলটকে দূর্ণীতিপরায়ণ বলে ধর্ণা দিয়েছিলেন পাইলট।রাজনীতির অন্দরমহলের খবর, দু'জনেই রাজস্থানের মুখ্যমন্ত্রীত্ব চাইছেন। কয়েক মাস আগেই দু'জনকে সামনাসামনি বসিয়ে তাদের দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করেন খোদ রাহুল গান্ধি।ওয়াকিফহাল মহলের মতে, অশোক গেহলটের এক্স হ্যান্ডেলের পোস্ট প্রমাণ করছে, মধ্যস্থতাকারী হিসেবে সফল রাহুল।
আরও পড়ুন:
শনিবারই রাজস্থানের বিধানসভা নির্বাচন। কংগ্রেস জিতলে কে হবে মুখ্যমন্ত্রী, তা এখনও স্পষ্ট করেনি কংগ্রেস।
আরও পড়ুন: