পুবের কলম, ওয়েবডেস্ক: চিন সীমান্তে আমেরিকার নৌ-বাহিনীর বিধ্বংসী ইউএসএস হপার। অনুমতি ছাড়াই চিনা জলসীমায় প্রবেশ করে ইউএসএস হপার। শনিবার এমনটাই দাবি করেছে শি জিনপিং সরকার। চিনা আর্মির দক্ষিনী থিয়েটার কমান্ডের আধিকারিক জানিয়েছেন, 'চিনা সামরিক বাহিনী জাহাজটিকে 'ট্র্যাক, পর্যবেক্ষণ এবং সতর্ক' করার জন্য চিনা নৌ ও বিমান বাহিনীকে মোতায়েন করা হয়েছে।' তাঁর আরও বক্তব্য, 'এই ঘটনা প্রমাণ করে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে নিরাপত্তায় ঝুঁকি সৃষ্টি করছে।
'আরও পড়ুন:
প্রসঙ্গত, কিছুদিন আগেই শি জিনপিং সরকার অভিযোগ করেছিল, দক্ষিণ চিন সাগরে টহল দেওয়ার জন্য বিদেশী বাহিনী ফিলিপাইন ব্যবহার করছে। গত মঙ্গলবার ফিলিপাইন এবং মার্কিন বাহিনী যৌথভাবে টহলদারি চালিয়েছে বলেও অভিযোগ চিনের। চলতি মাসের শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন দক্ষিণ চিন সাগর সহ সামুদ্রিক ইস্যুতে আলোচনাও করেছে। চিনের 'বিপজ্জনক এবং বেআইনি' পদক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। নতুন করে দু'দেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে।