ওয়াশিংটন, ১৫ নভেম্বর: চিনের প্রেসিডেন্ট শি জিনপিং শেষবার আমেরিকায় গিয়েছিলেন ২০১৭ সালে। তারপর আবার ৬ বছর পর দেশটিতে গেলেন তিনি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শীর্ষ বৈঠকে বসার কথা তাঁর। বাইডেনের সঙ্গে বৈঠকের পর জিনপিং যোগ দেবেন এশিয়া প্যাসিফিক ইকনমিক কো-অপারেশন ফোরামের বৈঠকে। এ বৈঠক এমন সময় হচ্ছে যখন তাইওয়ান প্রণালীকে ঘিরে চিনের পদক্ষেপ আরেকটি বড় যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলছে।
বুধবার চিন ও মার্কিন প্রেসিডেন্টের বৈঠকে এ বিষয়টি আলোচনার প্রধান বিষয় হতে পারে। স্পর্শকাতর তাইওয়ান প্রণালীতে চিনের একটি নৌবহরের ওপর নজর রাখছে তাইওয়ানের সেনা। চিনা বিমানবাহী রণতরী শ্যানডং এপ্রিল মাসে তাইওয়ানের আশপাশে পরিচালিত চিনা সামরিক মহড়ায় অংশ নেয়। এরপর গত মাসে আবার প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রক এক বিবৃতিতে জানায়, চিনা রণতরীগুলো বুধবার সংকীর্ণ তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে। এ নিয়েই দুই দেশের বিবাদ চলছে। চিন বলছে, তাইওয়ান প্রণালীটি কোনও আন্তর্জাতিক পানিপথ নয়, এটি তার একক সার্বভৌম এলাকা। তবে চিনের এই দাবি মানতে নারাজ তাইওয়ান ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র প্রায়ই এই প্রণালী দিয়ে রণতরী পাঠায়। গত সপ্তাহেই তারা একটি রণতরী পাঠিয়েছিল, এ সময় কানাডার একটি ফ্রিগেটও ছিল। বৃহস্পতিবার সকালে চিনা ক্যারিয়ারের ওপর নজর রাখার জন্য একটি বাহিনী পাঠায় তাইওয়ান। তবে এ ব্যাপারে তারা বিস্তারিত তথ্য জানা যায়নি। উল্লেখ্য, চিন সাম্প্রতিক সময়ে তাইওয়ানের কাছাকাছি এলাকায় সামরিক তৎপরতা জোরদার করেছে। চিন দাবি করে যে তাইওয়ান তারই অংশবিশেষ। তবে তাইওয়ান তা মানে না। তাই চিনের এই কর্মকাণ্ড উত্তেজনা বৃদ্ধি করে চলেছে ওই অঞ্চলে। থিঙ্ক ট্যাঙ্ক ডিফেন্স প্রায়োরিটিসের এশিয়া এনগেজমেন্টের ডিরেক্টর লাইল গোল্ডস্টেইন বলেন, ‘এটি খুব উচ্চ পর্যায়ের উত্তেজনা। যুদ্ধ যে কোনও সময় ঘটতে পারে।’তাইওয়ান প্রণালীতে যুদ্ধের ঝুঁকি বাড়ছে বৈঠকে জিনপিং-বাইডেন
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২৩, ১৬:০২
আরও খবর
চিনা জলসীমায় আমেরিকার যুদ্ধ জাহাজ, নিরাপত্তায় ঝুঁকি সৃষ্টির দাবি লাল ফৌজের
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি শত্রুর কল্পনারও বাইরে: জেনারেল আলী আবদুল্লাহি
ইরান যুদ্ধকে ‘স্বল্পমেয়াদী আনন্দভ্রমণ’ বললেন ট্রাম্প
‘অতীতের ভুল থেকে শিক্ষা নিন’: ইরানে হামলা বন্ধের দাবিতে লন্ডনে বিশাল বিক্ষোভ
বিদেশি স্থলবাহিনী ঢুকলে ধ্বংস করে দেওয়া হবে: ইরানের হুঁশিয়ারি
বিদেশি স্থলবাহিনী ঢুকলে ধ্বংস করে দেওয়া হবে: ইরানের হুঁশিয়ারি
মোজতবা খামেনির নিয়োগে সন্তুষ্ট নন ট্রাম্প, দাবি মার্কিন সংবাদমাধ্যমের
মোজতবা খামেনির নিয়োগে সন্তুষ্ট নন ট্রাম্প, দাবি মার্কিন সংবাদমাধ্যমের
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, আনুগত্য জানাল বিপ্লবী রক্ষী বাহিনী ও সেনাবাহিনী
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, আনুগত্য জানাল বিপ্লবী রক্ষী বাহিনী ও সেনাবাহিনী
ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাব, ইসরাইলে প্রায় ২,০০০ জন হাসপাতালে
ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাব, ইসরাইলে প্রায় ২,০০০ জন হাসপাতালে
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর