পুবের কলম, ওয়েবডেস্ক: জেএনইউ-তে মোদী-শাহের কবর খোড়া হবে বলে স্লোগান তোলে বাম ছাত্ররা। উমর খালিদ এবং শারজিল ইমাম সুপ্রিম কোর্টে জামিন না পাওয়ায় এই স্লোগান ওঠে জেএনইউ-তে। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ক্যাম্পাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিতে দিল্লি পুলিশকে চিঠি লিখল জেএনইউ।
ক্যাম্পাসে উসকানিমূলক ও আপত্তিকর স্লোগানের বিরুদ্ধে পুলিশ যাতে এফআইআর দায়ের করে সেই আর্জি জানিয়ে চিল্লির বসন্তকুঞ্জ থানাকে চিঠি লিখেছেন বিশ্ববিদ্যালয়ের মুখ্য নিরাপত্তা আধিকারিক।আরও পড়ুন:
এই ঘটনায় বিজেপি নেতা তথা দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা বলেন, 'সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করছে ওরা। এই দেশের সঙ্গে বামেদের কোনও যোগ নেই আর। তারা ভারত ভাগ করতে চায়।'