পুবের কলম ওয়েব ডেস্ক: জার্মানির কোলন শহরের একটি মসজিদ থেকে প্রথমবারের মতো আযানের দেওয়া হয়েছে। স্থানীয় সরকারের সঙ্গে দীর্ঘ ১ বছর ধরে মুসলিমদের আইনি লড়াইয়ের পর অবশেষে মাইকে আযান প্রচারের অনুমতি মেলে।
আরও পড়ুন:
শুক্রবার; ১৪ অক্টোবর কোলন শহরের সেন্ট্রাল মসজিদ থেকে মুয়াজ্জিনের আযানের মাধ্যমে শহরের ১ লক্ষ মুসলিম বাসিন্দাকে নামাযের আহ্বান জানানো হয়।
জার্মানির কিছু শহরে দীর্ঘদিন ধরে লাউডস্পিকারে আযান দেওয়ার অনুমতি থাকলেও কোলনের মতো বড় শহরের মসজিদ থেকে আযান শুনতে পাওয়ার ঘটনা তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন:
গতবছর জার্মানির চতুর্থ বৃহত্তম এই শহরের কর্তৃপক্ষ জুম্মার নামাযে আযানের অনুমতি দিয়েছিল। কিন্তু বিভিন্ন বিতর্কের কারণে এতদিন তা বাস্তবায়িত হয়নি।
আরও পড়ুন:
অবশেষে তুর্কি-ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্সের সঙ্গে কর্তৃপক্ষ ২ বছরের চুক্তি করে। এই চুক্তি অনুযায়ী; প্রতি শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে সর্বাধিক ৫ মিনিটের জন্য আযান দিতে পারবেন মুয়াজ্জিন।
তবে আযানের শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের মধ্যে সীমিত রাখতে হবে। কোলনের মেয়র জানান; শহরের জাতিগত বৈচিত্র্য তুলে রার জন্য মাইকে আযান প্রচারের অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য; জার্মানির জনসংখ্যার প্রায় ৬ শতাংশ মুসলমান। দেশটিতে ৫০ লক্ষেরও বেশি মুসলিম বাস করেন।