পুবের কলম, ওয়েবডেস্ক: প্রথমবার ফিফা বিশ্বকাপের আঙিনায় উজবেকিস্তান। এশিয়ার যোগ্যতা অর্জন পর্বে সউদি আরবের সঙ্গে ড্র করে ‘এ’ গ্রুপ থেকে অন্তত দ্বিতীয় স্থান নিশ্চিত করে মার্কিন মুলুকের ছাড়পত্র পেয়ে গেল সোভিয়েত রিপাবলিক থেকে বিচ্ছিন্ন হয়ে আসা উজবেকিস্তান।
এই পর্বে তাদের একটিই মাত্র ম্যাচ রয়েছে। সেটি কাতারের বিরুদ্ধে। সেই ম্যাচ জিততে না পারলেও ২০২৬ বিশ্বকাপে খেলা আটকাবে না উজবেকিস্তানের।
সউদির বিরুদ্ধে ম্যাচটিতে একাধিক প্লেয়ার চোট পাওয়া সত্ত্বেও আরবকে পুরো নব্বইটা মিনিট পর্যন্ত আটকে রাখলেন উজবেক ফুটবলাররা।আরও পড়ুন:
বিশেষ করে গোলকিপার উৎকির ইউসুপোভ এক অনবদ্য ভূমিকা পালন করলেন। এখনও পর্যন্ত তাঁরা এই গ্রুপ থেকে মোট ৯টি ম্যাচ খেলেছেন। এটি তাদের তিন নম্বর ড্র। পাঁচটি ম্যাচে জয় পেয়েছে উজবেকিস্তান।
এই গ্রুপের শীর্ষে রয়েছে ইরান।আরও পড়ুন:
প্রথম দল হিসেবে বিশ্বকাপে পৌঁছেছে ইরান। এবার দ্বিতীয় দল হিসেবে এশিয়া থেকে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে গেল উজবেকিস্তান। ইরানকে ছাপিয়ে শীর্ষে ওঠারও সুযোগ রয়েছে উজবেকিস্তানের। তবে তার জন্য ইরানকে পরের ম্যাচে ইরানকে হারতে হবে উত্তর কোরিয়ার কাছে ও উজবেকিস্তানকে গ্রুপের শেষ ম্যাচে জিততে হবে কাতারের বিরুদ্ধে।