পুবের কলম, ওয়েবডেস্ক: বিমানে বোমাতঙ্ক! ফলে জরুরি অবতরণ করানো হল মস্কো থেকে গোয়াগামী বিমান। ২৪০ জন যাত্রী নিয়ে জরুরি উজবেকিস্তানের বিমানবন্দরে অবতরণ করল বিমান। শনিবার চার্টার্ড বিমানটি শনিবার ভোর ৪.১৫ মিনিট নাগাদ গোয়ার ডাবোলিম বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল৷ কিন্তু আজুর এয়ার সংস্থার এই বিমানটি ভারতীয় আকাশসীমায় প্রবেশের আগেই সেটিকে উজবেকিস্তানের দিকে ঘুরিয়ে দেওয়া হয় বলে খবর।
আরও পড়ুন:
এক পুলিশ কর্তা জানিয়েছেন, গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ ডাবোলিম বিমানবন্দরের ডিরেক্টরের অফিসে একটি ই মেল আসে৷ সেই মেল মারফৎ জানানো হয়, মস্কো থেকে গোয়াগামী ওই চার্টার্ড বিমানটিতে বোমা রাখা রয়েছে।
এর পরেই ভারতীয় আকাশসীমায় বিমানটি প্রবেশের আগেই সেটিকে ঘুরিয়ে দেওয়া হয়। উজবেকিস্তানের একটি বিমানবন্দরে সেটি অবতরণ করে৷'আরও পড়ুন:
সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, আজুর সংস্থার ওই বিমানটি রাশিয়ার পার্ম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়াতে আসছিল৷ বিমানটিতে মোট ২৩৮ জন যাত্রী ছিলেন৷ যাত্রীদের মধ্যে দু'টি শিশুও রয়েছে। এ ছাড়াও সাত জন বিমানকর্মী রয়েছেন বিমানটিতে। ই হুমকি ই মেল এসে পৌঁছনোর পর গোয়ার ডাবোলিম বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়।
আরও পড়ুন:
ভাস্কো-র ডেপুটি সুপারিন্টেডেন্ট অফ পুলিশ সেলিম শেখ জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডাবোলিম বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়৷ প্রস্তুত আছে ক্যুইক রেসপন্স টিম, জঙ্গি মোকাবিলা বাহিনী এবং ডগ স্কোয়াড৷ নিরাপত্তা বাড়ানো হয়েছে। মস্কো থেকে গোয়াগামী বিমানে গত দু' সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বোমাতঙ্কের ঘটনা ঘটল।