
পুবের কলম, ওয়েবডেস্ক: শিকাগোয় বন্দুকবাজের হামলা চালিয়ে খুনের ঘটনায় এখনও খুনিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। মঙ্গলবার এক ভয়াবহ হত্যাকাণ্ডে সাক্ষী থাকে আমেরিকার শিকাহো শহর। শহরের দক্ষিণাঞ্চলীয় এক এলাকার এক বাসভবনে গুলি চালিয়ে ৪ জনকে হত্যা করে দুই হামলাকারী। এই ঘটনায় আহত হন আরও ৪জন।
আরও পড়ুন:
পুলিশের অনুমান, এই বন্দুক হামলা চালিয়েছে দুই জন ব্যক্তি এবং তারা প্রত্যেককেই মাথায় গুলি করে হত্যা করেছে। মঙ্গলবার সকালের এই বীভৎস হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত কোনও গ্রেফতারি করা হয়নি। জানা যায়, সকাল ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থল থেকে পুলিশ স্টেশনে ফোন আসে। এরপর সেই বাসভবনে গিয়ে পুলিশ চারটি নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে। প্রাথমিক পরীক্ষার পর জানা যায়, ৪৫ ক্যালিবারে ৯ এমএম গুলি চালিয়ে খুন করা হয়েছে ৪ ব্যক্তিকে। নিহত ব্যক্তিদের নাম দেনিসে মাথিস (৩২), ব্লেক লি (৩৬), শেরমিত্রিয়া উইলিয়ামস (১৯ এবং রাতানা আরিয়েল রজার্স (২৮)। পুলিশ মুখপাত্র স্টিভ রুসানভ সংবাদমাধ্যমকে জানান, সন্দেহভাজনরা বাসভবনে জোরপূর্বক ঢুকেই এই বেপরোয়া হামলা চালিয়েছে।