পুবের কলম ওয়েব ডেস্কঃ পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন, আহত হয়েছে আরও অনেকে।মৃতের সংখ্যা বাড়তে পারার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন।মঙ্গলবার ১৬ অগাস্ট ভোর রাতে দেশটির পাঞ্জাব প্রদেশের মুলতান-সুক্কুর মোটরওয়েতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তেলের ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লাগে।এরপর এই মর্মান্তিক দুর্ঘটনা। সংঘর্ষের জেরে বাস ও তেলের ট্যাঙ্কারে মুহূর্তের মধ্যেই আগুন লেগে যায়।
ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান বাসে থাকা বেশ কয়েক যাত্রী।খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী।আহতদেরও আশঙ্কা জনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। তারা আপাতত চিকিৎসাধীন রয়েছে বলেই খবর।এই ঘটনার জেরে বেশ কয়েকঘন্টা ব্যহত ছিল যানচলাচল।আরও পড়ুন:
অসমর্থিত সূত্রে খবর,বাস চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে,অন্যদিকে পুলিশ জানিয়েছেন,বাসটির বেপরোয়া গতির ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, নিহত যাত্রীদের মধ্যে বেশিরভাগ জন সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে।তাঁদের শনাক্তকরণ প্রক্রিয়া চলছে।ডিএনএ টেস্টের পরেই নিহত যাত্রীদের মৃতদেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলেই খবর।
আরও পড়ুন:
উল্লেখ্য, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ লাহোর থেকে করাচি যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। ভোর চারটে নাগাদ পথেই একটি তেল ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহি। আহতদের যথাযথ চিকিৎসা করতে নির্দেশও দিয়েছেন তিনি। শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
আরও পড়ুন:
আরও পড়ুন:
প্রসঙ্গত, পাকিস্তানে এই রকম পথ দুর্ঘটনা প্রথম নয়।এর আগেও বেশ কয়েকবার এই রকম দুর্ঘটনা ঘটেছে,এমনকি ক্রমশই বেড়েই চলেছে এই দুর্ঘটনার সংখ্যা।গত শনিবারও যাত্রীবাহী বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন।
আরও পড়ুন: