পুবের কলম ওয়েব ডেস্ক: আশিকের নৃশংসতা দেখে শিউরে উঠছে দেশ।বান্ধবী ফৌসিয়া (২০)র গলায় টি শার্ট পেঁচিয়ে খুন করে মৃতদেহের ছবি স্টেটাসে দিল আশিক (২০) নামে এক যুবক।কেরালার যুবতী ফৌসিয়া চেন্নাইয়ের ক্রোমপেটের একটি বেসরকারি কলেজে নার্সিং পড়ছিলেন।পুলিশের মতে, গত ৫ বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল।শুক্রবার একটি হোটেলে বসচা হওয়ার পর, শ্বাসরোধ করে যুবতীকে খুন করে আশিক।
এরপর মরদেহের ছবি হোয়াটসঅ্যাপের স্টেটাসে দিয়ে দেয় সে।যুবতীর এক বন্ধু সেই ছবি দেখে পুলিশকে খবর দেয়। পরে তাকে আটক করে পুলিশ।আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, ওই ঘটনার দিন এলাকার একটি হোটেলের ঘর ভাড়া করে ফৌসিয়া ও আশিক।সেখানে তাদের মধ্যে বচসা হয়।
কারণ আশিকের অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কের কথা জেনে যায় যুবতী। মুখ বন্ধ করতেই তাকে খুন করা হয়।আরও পড়ুন:
পুলিশের মতে, ফৌসিয়ার বয়স যখন ১৭ বছর, তখন সে গর্ভবতী হয়ে পড়েছিল। সেই সময় পকসো আইনে মামলাও হয় আশিকের বিরুদ্ধে।ওই সন্তানকে জন্ম দেওয়ার পর দত্তক নেয় অন্য এক দম্পতি।তারপরও চেন্নাই এলেই ফৌসিয়ার সঙ্গে যোগাযোগ করত আশিক। খুনের পর হোটেল ছেলে পালিয়ে গেলেও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শেষ পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: