পুবের কলম ওয়েব ডেস্ক: ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এবং দীর্ঘতম শৈত্যপ্রবাহের কবলে চিন। ১৯৫১ সাল থেকে শীতের রেকর্ড রাখা শুরু হওয়ার পর এবারই সবচেয়ে ঠান্ডা ডিসেম্বর মাস পার করছে রাজধানী বেজিংসহ বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা।
আরও পড়ুন:
তাপমাত্রা নামছে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এ অবস্থায় ভারী তুষারপাতের কারণে বন্ধ হয়ে গেছে উত্তর চিনের বেশির ভাগ রাস্তা। এছাড়া বেশ কিছু প্রদেশে বাতিল করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস।
বন্ধ রয়েছে ট্রেন চলাচলও। বেজিংয়ে ঠান্ডা আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে শহরের মেট্রো রেল পরিসেবা। এরই মধ্যে দুটি সাবওয়ে ট্রেনের মধ্যে সংঘর্ষে ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। চলতি চরমভাবাপন্ন আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে চিনের রাজধানী বেজিং। প্রথম ৬ মাস চরম গরম এবং তাপদাহে কাটানোর পর এখন রেকর্ড পরিমাণ ঠান্ডা আবহাওয়ার মুখোমুখি শহরটি।আরও পড়ুন:
এদিকে, তাপমাত্রায় হ্রাসের কারণে চিনের কেন্দ্রীয় প্রদেশ হেনানে একাধিক সিস্টেম অকার্যকর হয়ে পড়েছে। গত শুক্রবার জিয়াচুও শহরেও উষ্ণায়ন সুবিধা ওয়াংফাং বিদ্যুৎ কেন্দ্রে গোলযোগের জন্য বন্ধ হয়ে যায়। যদিও সমস্যার সমাধান হয় পরের দিন। এদিকে ফুইয়াং ও ফিংতিংশান শহরের অধিকাংশ সরকারি ভবন ও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানে সংযোগ বন্ধ রাখা হয়েছে। এর প্রধান কারণ হল হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক ভবনগুলো উষ্ণায়নের ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে।