পুবের কলম প্রতিবেদক: বিধানসভা নির্বাচনের আগে অন্দরেই অস্বস্তি বাড়ল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) (সিপিএম)-এ। দলের কাজকর্ম ও নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রাথমিক সদস্যপদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন দলের তরুণ নেতা প্রতীক উর রহমান। এই মর্মে তিনি রাজ্য নেতৃত্বের উদ্দেশ্যে চিঠিও দিয়েছেন, যা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ওই বৈঠককে ভালোভাবে নেননি প্রতীক উর রহমান—এমন কথাও শোনা যাচ্ছিল ঘনিষ্ঠ মহলে। বামফ্রন্টের শরিকদের মধ্যেও অস্বস্তি বাড়ে বলে সূত্রের খবর। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয়েছিল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-কেও। এই আবহেই সদস্যপদ ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে কার্যত ‘পত্রবোমা’ ফেললেন প্রতীক উর রহমান। নির্বাচনের আগে এই ঘটনা সিপিএমের সংগঠন ও কৌশল নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।