পুবের কলম, ওয়েবডেস্ক: গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ৫ পুলিশকর্মীর। জখম হয়েছেন আরও দুই জন। ভোটমুখি রাজস্থানে প্রধানমন্ত্রীর সফরের আগে বড়সড় দুর্ঘটনাটি ঘটে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রাজস্থানের চুরু জেলায়।
এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।আরও পড়ুন:
আরও পড়ুন:
ভোটমুখী রাজস্থানে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর রাজনৈতিক প্রচারে নিরাপত্তার জন্য নাগউর থেকেই ঝুনঝুনা যাচ্ছিলেন পুলিশকর্মীরা। মাঝপথে একটি বেপরোয়া ট্রাক পুলিশের গাড়িটিকে ওভারটেক করার সময় আচমকাই ব্রেক কষেন লরির চালক।
তখনই ট্রাকের পিছনে ধাক্কা মারে পুলিশের গাড়িটি। ঘটনাস্থলেই দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। মৃত্যু হয় ৫ জনের। জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন ছিলেন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, ১ জন কনস্টেবল এবং ৩ কর্মী ছিলেন। জখম আরও ২ জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।