পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির লালকেল্লার কাছে ঘটে যাওয়া সাম্প্রতিক বিস্ফোরণ এবং এর সঙ্গে জড়িত আর্থিক অনিয়ম ও জালিয়াতির অভিযোগে গ্রেফতার হলেন আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ আহমদ সিদ্দিকী। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বুধবার তাঁকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর জাভেদ সিদ্দিকীকে স্থানীয় আদালতে পেশ করা হয়। তদন্তকারী আধিকারিকরা অভিযোগের শিকড় পর্যন্ত পৌঁছাতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানান।
আদালত সমস্ত দিক বিবেচনা করে অভিযুক্তকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।আরও পড়ুন:
আরও পড়ুন:
তদন্তকারীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কাজ এবং প্রশাসনিক নথিতে বড় ধরনের জালিয়াতির অভিযোগ রয়েছে। দিল্লি বিস্ফোরণ পরবর্তী তদন্তে এই বিশ্ববিদ্যালয়ের সন্দেহজনক লেনদেন ও অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আসে। ক্রাইম ব্রাঞ্চের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, "জাভেদ সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা এই অনিয়মের জাল কতটা বিস্তৃত তা জানার চেষ্টা করছি। ইউজিসির অভিযোগ এবং ইডি-র সংগৃহীত তথ্যের ভিত্তিতে জেরা চালানো হবে।"