আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ আটলান্টিক মহাসাগরে বিধ্বংসী আগুনের কবলে একটি কার্গো জাহাজ। জানা যাচ্ছে জাহাজটিতে ছিল বিলাসবহুল গাড়ি। পোর্সলে, ভক্সওয়াগন এর মত বিলাসবহুল ১০০০টি গাড়ি ছিল জাহাজটিতে।
আরও পড়ুন:
৬৫৬ ফুট দৈর্ঘ্যের গাড়ি বহনকারী দ্য ফেলিসিটি এইস নামের কার্গো জাহাজটিতে বুধবার উত্তর আটলান্টিকে আগুন ধরে যায়। বিভিন্ন ব্রান্ডের গাড়ি নিয়ে এটি জার্মানির এমডেন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড রাজ্যের ডেভিসভিলে বন্দরে যাচ্ছিলো।
আরও পড়ুন:
আগুন ছড়িয়ে পড়ার সময় জাহাজটি পর্তুগালের আজোরেস থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। পর্তুগালের নৌবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন:
ঘটনার পর জাহাজটিতে থাকা ২২ ক্রুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। পরে সেখান থেকে তাদের প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় একটি হোটেলে পাঠানো হয়। এ দুর্ঘটনায় ওই এলাকায় সমুদ্রের জলে কোনপ্রকার দূষণ ছড়িয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়।