আইভি আদক, হাওড়া: ডোমজুড়ে কারখানায় ভয়াবহ আগুন। লরিতে ব্যাটারি টেস্ট করার সময় তা থেকে আগুন ধরে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। বিকট শব্দে লরির চাকা ফেটে যায়। আগুন ছড়িয়ে পড়ে গোডাউন এবং কারখানায়।
লরির খালাসি ও চালক জখম হন। খালাসির অবস্থা গুরুতর বলে প্রত্যক্ষদর্শীরা জানান।আরও পড়ুন:
ডোমজুর থানার অন্তর্গত সরস্বতী কমপ্লেক্সে শনিবার দুপুর দেড়টা নাগাদ আগুন লাগে। এখানে একটি কেমিক্যাল কারখানায় আগুন লাগে।
ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আশপাশে ঘনবসতি ও কারখানা রয়েছে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছেছে। আরও কয়েকটি ইঞ্জিন আসছে বলে দমকল সূত্রের খবর।আরও পড়ুন: