১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
'অত্যন্ত বেদনাদায়ক' লিখলেন রাষ্ট্রপতি

মেছুয়া বাজারে বিধ্বংসী আগুনে ১৫ জনের মৃত্যু, শোকপ্রকাশ মুর্মুর

পুবের কলম প্রতিবেদক: বিধ্বংসী আগুন উত্তর কলকাতার মেছুয়া বাজারে। মঙ্গলবার সন্ধ্যায় দাউদাউ করে জ্বলে উঠেছিল বড়বাজারের মেছুয়াবাজারের একটি হোটেল। বিধ্বংসী আগুন ১৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “কলকাতার একটি ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানির দুঃখজনক ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং বেদনাদায়ক। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

আরও পড়ুন: রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে সরাতে পারেন? প্রশ্ন Asaduddin Owaisi-র

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় বড়বাজারের মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল কর্মীরা পৌঁছান। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। ঘিঞ্জি এলাকায় ওই হোটেল হওয়ায় প্রথম দিকে সমস্যায় পড়েছিলেন দমকল কর্মীরা। প্রতিকূলতার মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। যদিও অনেক রাত পর্যন্ত সেই আগুন নেভানো সম্ভব হয়নি। পরে সেই আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে খবর, অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫। আহত হয়েছেন ১৩ জন। প্রাথমিক চিকিৎসার পর ১২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

৩.৬০ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা মেগা বুস্ট পরিকল্পনায় ভারত ১১৪টি রাফালে যুদ্ধবিমান অনুমোদন করেছে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

'অত্যন্ত বেদনাদায়ক' লিখলেন রাষ্ট্রপতি

মেছুয়া বাজারে বিধ্বংসী আগুনে ১৫ জনের মৃত্যু, শোকপ্রকাশ মুর্মুর

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, বুধবার