পুবের কলম ওয়েব ডেস্কঃ শেষ দফার নির্বাচন ঘিরে উত্তাপ ক্রমেই বাড়ছে। সোমবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় উত্তেজনা দেখা যাচ্ছে। এবার প্রচারের শেষ লগ্নে আজ সোমবার সন্ধ্যায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। ঘটনাটি হালিসহরের। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন প্রসেনজিৎ মৌলিক ওরফে রাজা নামে ওই তৃণমূল কর্মী।

গুরুতর আহত অবস্থেয় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। 

জানা গিয়েছে, রাজাকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। অভিযুক্তদের খঞ্জে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় সুত্রের খবর, খাসবাটি নর্থ রোডের বাসিন্দা রাজা এদিন সন্ধ্যায় হালিশহরের ৯ নম্বর ওয়ার্ডের মিস্রি পুকুর রোডে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন।

সেই সময় কয়েকজন দুস্ক্রিতি সেখানে এসে তাঁকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালায়। প্রত্যেকের মুখ বাধা ছিল। এরমধ্যে একটি গুলি লাগে রাজার পেটে এবং অন্য দুটি গুলি তাঁর বুক পকেটে থাকা মোবাইলে লাগে। 

তবে পেটে গুলি লাগার জেরে তিনি মাটিতে রক্তাক্ত অবস্থায় মাটিতে ল্টিয়ে পড়েন। এরপর স্থানীয়রা গুলির শব্দ পেয়ে সেখানে ছুটে আসেন।

তারাই তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি  বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।