পুবের কলম প্রতিবেদক: কলকাতা পুরনিগমে ছুটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি সংবাদমাধ্যমকে জানান, এই ধরনের বিজ্ঞপ্তি জারি করা উচিতই না। কমিশনারের অনুমতি কেন নেয়নি, সেটা আমি স্পষ্টভাবে জিজ্ঞাসা করতে বলেছি। এরকম কোনও ছুটি বিজ্ঞপ্তি হয় না। সরকারি ক্যালেন্ডারে যা ছুটি, সেটাই আমাদের ছুটি।
সুতরাং এখানে আলাদা করে কোনও নোটিফিকেশন বানানোর কোনও মানেই হয় না। আমি বাংলায় সব সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। সেই কারণে আমরা সব ধর্ম উৎসবেই আমরা আনন্দ করি। জানা গিয়েছে, কলকাতা পুরনিগমের শিক্ষা বিভাগের একটি বিজ্ঞপ্তি জারি করার ঘটনা সামনে আসে। সেটিকে নিয়ে মন্তব্য করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি দাবি করেন, পুরনিগমের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল ১৭ সেপ্টেম্বর, ২০২৫ বিশ্বকর্মা পুজোর যে ছুটি ছিল, সেই ছুটিটা কলকাতা পুরনিগমের অন্তর্গত স্কুলগুলিতে বাতিল করা হয়েছে। পরিবর্তে ৩১ মার্চ ও ১ এপ্রিল, ২০২৫ ছুটি দেওয়া হয়েছে। এক ভিডিয়ো বার্তায় তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তৈরি করা হচ্ছে। ছুটি বিতর্কে কলকাতা পুরনিগমের শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহার বক্তব্য, আমার বা মেয়রের কোনও অ্যাপ্রুভাল সিগনেচার কোথাও পাবেন না। আমরা শোকজ করেছি, তিনি এরকম একটা সার্কুলার কীভাবে বার করলেন? এটা তাঁর এক্তিয়ার বহির্ভূত। তাঁর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। পুরনিগমের নোটিশে শহরের স্কুলগুলিতে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের ছুটি দু’দিন করা হয়েছে। জানা গিয়েছে, পুরনিগমের শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার নিজের মতেই সিদ্ধান্ত নিয়েছিলেন। পুর কমিশনার বা শিক্ষা বিভাগের মেয়র পারিষদের সঙ্গেই কথা না বলে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁকে শোকজ করা হয়েছে। প্রসঙ্গত, রাজ্য সরকারের ছুটির তালিকায় উল্লেখ করা আছে কোন কোন দিন ছুটি থাকবে সরকারি অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান। জানা গিয়েছে, ৩১ মার্চ ঈদের জন্য ছুটি থাকবে। তারপরের দিনেও ঈদ-উল-ফিতরের জন্য অতিরিক্ত ছুটি থাকবে।আরও খবর
শহরে রুফটপ ক্যাফে নিয়ে এবার নতুন পদক্ষেপ, চিঠিও পাঠাচ্ছে পুরনিগম
Heat wave পশ্চিমাঞ্চলের ৬ জেলায়, আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?
স্বস্তি দিতে আসছে বৃষ্টি, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর।Weather Update
PPP Model-এ নিজেরাই নার্স ও প্যারা-মেডিক্যাল কর্মী তৈরি করবে পুরনিগম
মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার
মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার
২৬-এর ভোটে বাংলায় প্রার্থী দেবে AIMIM, শুরু সদস্য সংগ্রহ অভিযান
২৬-এর ভোটে বাংলায় প্রার্থী দেবে AIMIM, শুরু সদস্য সংগ্রহ অভিযান
১০০ বছর পর পশ্চিমবঙ্গে মৌজা মানচিত্র প্রস্তুতের প্রক্রিয়া
১০০ বছর পর পশ্চিমবঙ্গে মৌজা মানচিত্র প্রস্তুতের প্রক্রিয়া
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর