পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তর প্রদেশে ভোটার তালিকা নিবিড় পরিমার্জন (SIR) প্রক্রিয়ায় আপত্তি দাখিলের সময়সীমা এক মাস বৃদ্ধি করল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া জানিয়েছেন, বিপুল সংখ্যক ফর্ম ৬ জমা পড়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
আপত্তি জমা ৬ মার্চ পর্যন্ত। কমিশন জানিয়েছে, জমা পড়া আবেদন ও আপত্তিগুলি খতিয়ে দেখার প্রক্রিয়া চলবে ২৭ মার্চ পর্যন্ত। পরিমার্জন ও শুনানির সমস্ত কাজ সম্পন্ন হওয়ার পর আগামী ১০ এপ্রিল উত্তর প্রদেশের ভোটার তালিকার চূড়ান্ত রূপ প্রকাশ করা হবে। প্রসঙ্গত, এর আগে চূড়ান্ত তালিকা প্রকাশের তারিখ ৬ মার্চ ধার্য করা হয়েছিল, কিন্তু আপত্তি দাখিলের সময়সীমা বেড়ে যাওয়ায় চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণও পিছিয়ে দেওয়া হয়েছে।