পুবের কলম, ওয়েবডেস্ক: পবিত্র রমজান মাসের আগে মাদ্রাসার জন্য যাকাত বা অনুদান সংগ্রহ করতে বেরিয়ে চূড়ান্ত হেনস্থার শিকার হলেন তিন ব্যক্তি। উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার ইসলামনগর এলাকায় তিন মুসলিম প্রবীণকে মারধর ও টুপি খুলে নেওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ২৪ বছর বয়সি অক্ষয় কুমারকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন:
আরও পড়ুন:
অভিযোগ, জাভেদের মাথার টুপি খুলে নিয়ে অক্ষয় তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, অক্ষয় ওই তিন ব্যক্তিকে একের পর এক চড় মারছে এবং প্রায় ৫০০ মিটার পর্যন্ত তাঁদের তাড়া করে নিয়ে যাচ্ছে। আক্রান্ত আবদুল সালাম বলেন, তাঁরা একটি মাদ্রাসার জন্য অনুদান সংগ্রহ করছিলেন।
তিনি বলেন, “যখন আমরা ওকে অনুদান সংগ্রহের কথা জানালাম, ও আমাদের ওপর চড়াও হয়।” তিনি আরও বলেন, এলাকায় প্রায় ৭০০ মুসলিম পরিবার বসবাস করেন। কারও চেহারা বা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে যেন কাউকে নিশানা না করা হয়, সেই দাবি জানিয়ে তিনি কঠোর শাস্তির আবেদন করেছেন।আরও পড়ুন:
বদায়ুঁর পুলিশ সুপার ব্রিজেশ কুমার সিং জানিয়েছেন, অভিযুক্ত অক্ষয় কুমারের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র নিম্নলিখিত ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং তদন্ত শুরু হয়েছে।