পুবের কলম প্রতিবেদক: ইন্তেকাল করলেন প্রাক্তন বিধায়ক ইকবাল আহমেদ(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা গিয়েছে, এ দিন সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেছেন। ইকবাল আহমেদ কলকাতা পুরনিগমের ৬২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। শুধু তাই নয়, পুরনিগমের ডেপুটি মেয়রও ছিলেন ইকবাল আহমেদ।
আরও পড়ুন:
দীর্ঘদিন কাউন্সিলর থাকার পাশাপাশি ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত, পরপর দুইবার হুগলির খানাকুল বিধানসভার বিধায়ক ছিলেন ইকবাল আহমেদ। তাঁর এই পরিচয়ের বাইরে ইকবাল আহমেদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিশিষ্ট সমাজকর্মী সুলতান আহমেদের ভাই ছিলেন। জানা গিয়েছে, দীর্ঘদিন অসুস্থতা জনিত কারণে চিকিৎসাধীন ছিলেন ইকবাল আহমেদ। অবশ্য এ দিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরলোকগমন করেন। তাঁর প্রয়াণে বহু বিশিষ্টজন শোকপ্রকাশ করেছেন।