পুবের কলম ওয়েব ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবিতে আয়োজিত ১৫তম শিল্প মেলায় সবার নজর কাড়ল ১০ লক্ষ ডলার মূল্যের একটি বিরল সবুজ পান্না। এই পান্নার বৈশিষ্ট্য হল, এটিতে পবিত্র কুরআনের কয়েকটি আয়াত খোদাই করা আছে।
আরও পড়ুন:
কলম্বিয়ার কাসা জিরিয়ো গ্যালারির পরিচালক হুয়ান গ্যাব্রিয়েল হার্নান্ডেজ পান্নাটির ব্যাপারে বলেন, ‘এটি একটি পবিত্র সম্পদ।’ আরও বলেন, ‘এই পান্না বিরল যা সৌন্দর্য্য ও আধ্যাত্মিকতার সীমানা পেরিয়ে যায়।
যখনই আপনি সবুজ রংয়ের ওপর দেখবেন আপনার এক অনন্য ও ঐশ্বরিক অনুভূতি হবে। ভাবুন পবিত্র কুরআনের সূরা আল ইমরানের ১৩৮ নম্বর আয়াত খোদাই করা কোনও কিছু আপনি হাতে ধরে আছেন।’আরও পড়ুন:
হার্নান্ডেজ আরও বলেন, ‘এই আয়াতগুলিতে আল্লাহ্ সত্য উদঘাটন করেছেন। এই পান্না শুধু একটি রত্ন নয়, এটি বিশ্বাসের স্থায়ী সৌন্দর্য্যের একটি জীবন্ত প্রমাণ।
জানা যায়, আজ থেকে ১০০ বছর আগে মধ্যপ্রাচ্য থেকে এই পান্না নিয়ে কলম্বিয়ার সমুদ্র উপকূলে গিয়ে ওঠেন হাবিব আলিম নামে এক ব্যক্তি। তিনি তাঁর স্ত্রীকে উপহারস্বরূপ সেই পান্না দিয়েছিলেন। এরপর পান্নাটি সেই পরিবারের কাছেই কয়েক যুগ ধরে ছিল। অবশেষে হার্নান্ডেজ বিরল পান্নাটি কিনে নেন।