পুবের কলম, ওয়েবডেস্ক: প্রবল বৃষ্টিপাতে বন্যায় বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরশাহী। কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিপাতের বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। দেশের সমস্ত প্রধান রাস্তাগুলি জলের তলায় চলে গেছে। ফলে ব্যাহত যান চলাচল। এমনকি দেশের এয়ারপোর্টও জলের তলায়।
জলমগ্ন দুবাই বিমানবন্দরে মঙ্গলবার থেকে ব্যাহত বিমান পরিষেবা। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর লাল সতর্কতা জারি করেছে।আরও পড়ুন:
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওমানের উত্তর আল শারকিয়া এবং আদামে সোমবার থেকে প্রবল বৃষ্টির কারণে কমপক্ষে ১৮ জন প্রাণ হারিয়েছেন। উত্তর আল শারকিয়ায় মৃত্যু হয়েছে ১৬ জনের। নিহতদের মধ্যে ১২টি শিশু এবং একজন মহিলা।
আরও বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার বন্যার জলের স্রোতে ভেসে যাওয়া নয় স্কুলছাত্রী এবং তাদের গাড়ির চালককে মৃত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঝড়-বৃষ্টির কারণে দেশের বিস্তীর্ণ অংশ জলমগ্ন। সর্তকতা অবলম্বনের পাশাপাশি নাগরিকদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুলগুলিও। সরকারি কর্মীরা বাড়ি থেকে কাজ করছেন।আরও পড়ুন:
ওমানের ন্যাশনাল কমিটি ফর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, বন্যার জলের তোড়ে ভেসে যাওয়া কয়েকজনকে খুঁজছে উদ্ধারকারী দল। কয়েকটি প্রদেশে খারাপ আবহাওয়ার কারণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদবাধ্যম জানিয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর প্রদেশের আশ শারকিয়াহ এলাকা থেকে নাগরিকদের নিরাপদে সরিয়ে আনতে পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।