পুবের কলম ওয়েব ডেস্কঃ উত্তর সিকিমের জেমায় ভয়াবহ  পথ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জন সেনা জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং গুরুতর ভাবে আহত হয়েছে আরও ৪ জন। তাঁদের মধ্যে তিনজন আধিকারিক পদের এবং বাকিরা জওয়ান ছিলেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হয়।

সেনা সূত্রে খবর, শুক্রবার  সেনাবাহিনীর ৩টি ট্রাক চাত্তেন থেকে থাঙ্গুর দিকে যাচ্ছিল। পথে জেমার কাছে বাঁক নিতে গিয়েই ঘটনাটি ঘটে। মূলত বাঁক নিতে গিয়েই ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এরপরেই গভীর খাদে পড়ে যায় ট্রাকটি।

ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। সেনার তরফে ঘটনাস্থলে উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে। গুরুতর আহত ৪ জনকে হেলিকপ্টারে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

https://twitter.com/ANI/status/1606227138457128960?
ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1606227138457128960%7Ctwgr%5Eaccb37a6fcbdf91c06eda2b41596cd770fb04d3b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.latestly.com%2Fsocially%2Findia%2Fsikkim-accident-16-army-personnel-have-lost-their-lives-in-road-accident-163404.html

এই ঘটনায় টুইট করে শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি টুইটে লিখেছেন, ‘উত্তর সিকিমে পথ দুর্ঘটনায় ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত। পরিষেবা ও অঙ্গীকারের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞ গোটা দেশ। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতার কামনা করছি।’

https://twitter.com/rajnathsingh/status/1606227236515991553?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1606227236515991553%7Ctwgr%5Ed867c0bdbd968f47f1d0ff0e81303633fe20f69e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2F16-indian-army-jawans-killed-in-a-road-accident-in-north-sikkim-on-23rd-december-au57-712317.html