পুবের কলম,ওয়েডেস্ক:ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল বেলগরদে অনুপ্রবেশকারী ‘সন্ত্রাসীদের’ মধ্যে অন্তত ৭০ জনকে হত্যার দাবি করেছে রাশিয়ার সেনা। বাকিদের সীমান্তের ওপারে ইউক্রেনীয় অঞ্চলে তাড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে মস্কো।
আরও পড়ুন:
রুশ প্রতিরক্ষামন্ত্রক জানায়, সীমান্ত এলাকায় রুশ গোলন্দাজ এবং বিমানবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে রুশ সেনা এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসবাদ-বিরোধী অভিযান পরিচালনার সময় জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর সদস্যদের ঠেকিয়ে দেওয়া হয়েছে। সবমিলিয়ে ৭০ জনেরও বেশি ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে এবং ৯টি সামরিক যান ধ্বংস হয়েছে।
আরও পড়ুন:
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন থেকে কোনও ধরনের অনুপ্রবেশের ব্যাপারে রাশিয়াকে সতর্ক থাকতে হবে। বলেন, ‘আমাদের আরও প্রচেষ্টা দরকার যাতে এমন ঘটনা আর না ঘটতে পারে।’
আরও পড়ুন:
রুশ কর্মকর্তারা বলছেন, ‘নাশকতা’ চালানোর জন্য সশস্ত্র একটি ইউক্রেনীয় বাহিনী সীমান্ত পার হয়ে সোমবার সীমান্তবর্তী এলাকায় হামলা চালায়। তবে এ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। কিয়েভের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার দুটো আধাসামরিক বাহিনীর রুশ নাগরিকরাই এই আক্রমণ চালিয়েছে।