পুবের কলম, ওয়েবডেস্ক: ফের উত্তপ্ত বাংলাদেশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। দফায় দফায় বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ঘটানো হয়। এই পরিস্থিতিতে বাংলাদেশের চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের বাসভবনে হামলা চালানো হয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত্রি দেড়টা নাগাদ ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জনের বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। ভাঙচুর ও বাসভবন ভেতরে প্রবেশের চেষ্টা করে বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্যসহ একজন আন্দোলনকারী আহত হন। ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।আরও পড়ুন:
আরও পড়ুন:
সূত্রের খবর, শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিক থেকে একদল বিক্ষোভকারী ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে জড়ো হতে থাকে। পরে রাত গভীর হলে তারা উত্তেজিত হয়ে ওঠে এবং সহিংসতার চেষ্টা চালায়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।