পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার এক নতুন এবং বিধ্বংসী মোড়। সরাসরি মার্কিন ভূখণ্ডে না হলেও, পশ্চিম এশিয়ায় ছড়িয়ে থাকা আমেরিকার প্রভাবশালী তথ্যপ্রযুক্তি ও শিল্প সংস্থাগুলির ওপর সরাসরি হামলার হুমকি দিল ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার, ১ এপ্রিল থেকেই এই ‘ভয়ংকর’ অভিযান শুরু হতে চলেছে আইআরজিসি বলে খবর।
আইআরজিসি-র পক্ষ থেকে ১৮টি বিশ্ববিখ্যাত মার্কিন কোম্পানির একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
ইরানি বাহিনীর জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে এই হামলা শুরু হবে। পশ্চিম এশিয়ায় এই কোম্পানিগুলির যে সমস্ত ইউনিট বা আঞ্চলিক দপ্তর রয়েছে, সেগুলিকে গুঁড়িয়ে দেওয়াই তেহরানের মূল লক্ষ্য।