আরও পড়ুন:
আইভি আদক, হাওড়া: বছরের শুরুতেই দুর্ঘটনা। হাওড়ার ডুমুরজলায় গাড়ি চালানো শিখতে এসে বোলেরো গাড়ির ধাক্কায় গুঁড়িয়ে গেল অনেক গাড়ি।
প্রাণে রক্ষা প্রাতঃভ্রমণকারীরা। হাওড়ার ডুমুরজলায় প্রাতঃভ্রমণে এসে দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন প্রাতঃভ্রমণকারীরা।
আরও পড়ুন:

সোমবার সকালে ওই ঘটনা ঘটে।
জানা গেছে একটি বেপরোয়া গতির বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বেশ কিছু গাড়িকে ধাক্কা মেরে কার্যত গুঁড়িয়ে দেয়। ওই চালক গাড়ি চালানো শিখছিলেন বলে অভিযোগ।আরও পড়ুন:

প্রাতঃভ্রমণকারীদের অভিযোগ গত কয়েক বছরের বেশ কিছু দুর্ঘটনা এভাবে ঘটেছে। বেপরোয়াভাবে এখানে গাড়ি চলাচল করে। যা প্রাতঃভ্রমণকারীদের পক্ষে নিরাপদ নয়।
অনেকেই এখানে গাড়ির প্রশিক্ষণ নিতে আসেন।আরও পড়ুন:
সেরকমই একটি গাড়িতে দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। স্থানীয় মানুষের দাবি গাড়ির ট্রেনিং অন্য সময়ে নিতে হবে। ভোর থেকে মর্নিং ওয়াকাররা এখানে আসেন। তাদের নিরাপত্তার দিকটা আগে দেখতে হবে।
এদিন দুর্ঘটনা ঘটলে একাধিক জনের জীবনহানি ঘটতো বলে তারা আশঙ্কা করছেন। পুলিশ এসে ২ জনকে আটক করেছে বলে জানা গেছে। এদিন সাতসকালে চার চাকা গাড়ি শিখতে গিয়ে ভয়ানক ওই পথ দুর্ঘটনা ঘটে যায় হাওড়ার ডুমুরজলায়। এক কিশোর বোলেরো গাড়ি চালানো শিখতে গিয়ে ঘটায় এই কান্ড। ৭-৮টি বাইক, একাধিক সাইকেল, স্কুটি ধাক্কা মেরে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রাতভ্রমণকারীদেরও বেশ কয়েকজন ঘটনায় সামান্য আহত হন। ভেঙে যায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিও। বরাত জোরে বড় রকমের পথ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান প্রাতঃভ্রামণকারীরা। ঘটনাস্থলে চ্যাটার্জিহাট থানার পুলিশ এসে আটক করে দু'জনকে।আরও পড়ুন: