পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিতে দীর্ঘদিন সরব থাকা কার্শিয়াংয়ের ‘বিদ্রোহী’ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা অবশেষে দলবদল করলেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল ভবনে এসে আনুষ্ঠানিকভাবে শাসক শিবিরে নাম লেখান তিনি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
২০২১ সালে কার্শিয়াং কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে জয়ী হন বিষ্ণুপ্রসাদ।
পরে ধীরে ধীরে বিজেপির প্রতি তাঁর মোহভঙ্গ ঘটে। বিশেষ করে উত্তরবঙ্গকে পৃথক করার দাবি বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন। বিধানসভা ও বাইরে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন, এমনকি প্রতিবাদে ধরনাতেও বসেছেন। এখন প্রশ্ন উঠছে, আগামী নির্বাচনে কি তাঁকে তৃণমূলের প্রার্থী হিসেবে দেখা যাবে? পাহাড় রাজনীতির সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।