পুবের কলম, ওয়েবডেস্ক: মণিপুরে হিংসার ঘটনায় ছয়টি এফ আই আর নথিভুক্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।গত কয়েকদিনে মণিপুরে হিংসার ঘটনার মৃত্যু হয়েছে বহু মানুষের। সেখানে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এই জাতিগত সংঘর্ষের পিছনে প্রধান কারণ জানতে সিবিআইয়ের তরফে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এই খবর জানানো হয়। বলা হয় সিট গঠন করা হচ্ছে এবং এফ আই আর দায়ের করে হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে উত্তর পূর্বের এই রাজ্যে ক্রমাগত হিংসা চলেছে। তারই প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর।